শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নির্বাচনে ভরাডুবির পর আরেক ধাক্কা, ২৫০ ফুট ‘ট্রাম্প তোরণ’ নির্মাণে নিষেধাজ্ঞা প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান ২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ কালীগঞ্জে মাদক, বাল্যবিয়ে ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ৭ ব্যান্ড মাতাবে মানিক মিয়া অ্যাভিনিউ ‘৫০০ টাকার’ টিকিটে নেই ৫০০ দর্শকও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩১৪

বেলুচিস্তানের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 74

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খনির একটি বড় অংশ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন।

শুক্রবার বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খনির ভেতরে আরও তিনজনের মরদেহ শনাক্ত হয়েছে এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, খনি উদ্ধারকারী দল ও অন্যান্য জরুরি সেবা সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আশা প্রায় নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন।

অঞ্চলের জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বেলুচ বলেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পাশের আরও দুটি কয়লাখনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেলুচিস্তানের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

প্রকাশের সময় : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬