Dhaka ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার এনসিপি নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি করছে : রাশেদ খান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল ধামইরহাটে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় পুলিশ সুপারের সঙ্গে সদর থানা ও ডিবি পুলিশের মতবিনিময় সভা পাংশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয় : হাইকোর্ট

নওগাঁয় পুলিশ সুপারের সঙ্গে সদর থানা ও ডিবি পুলিশের মতবিনিময় সভা

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 4

নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাসিবসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং প্রদান করেন এবং তাদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি সদর মডেল থানা ও ডিবিতে কর্মরত এসআই, এএসআইসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি সেসব সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রধান উপায় হলো সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে আইনানুগ, মানবিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ, দ্রুত সেবা প্রদান এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ দমনে তৎপরতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে সমন্বিতভাবে কাজ করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পুলিশ সুপারের সঙ্গে সদর থানা ও ডিবি পুলিশের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬