Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় পুলিশ সুপারের সঙ্গে সদর থানা ও ডিবি পুলিশের মতবিনিময় সভা

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 72

নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাসিবসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং প্রদান করেন এবং তাদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি সদর মডেল থানা ও ডিবিতে কর্মরত এসআই, এএসআইসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি সেসব সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রধান উপায় হলো সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে আইনানুগ, মানবিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ, দ্রুত সেবা প্রদান এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ দমনে তৎপরতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে সমন্বিতভাবে কাজ করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পুলিশ সুপারের সঙ্গে সদর থানা ও ডিবি পুলিশের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬