Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 71

নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার এবং এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মান্দা উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া গ্রামে স্বপন ঋষি (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তিনি শ্রী দুলাল ঋষির ছেলে।

অভিযানের সময় বাড়ির বারান্দার মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং স্বপন ঋষিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬