গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ সদর থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার
খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ০২:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 89
নওগাঁ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুবলহাটি এলাকা থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার অভিযোগে মো. ইয়াছিন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দুবলহাটি এলাকার চকদারাপ (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুর রহমান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :





















