Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩

একে আজাদ
  • প্রকাশের সময় : ০৭:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 97

রাজবাড়ীর পাংশায় থ্রি-হুইলার (মাহেন্দ্র)কে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে জোছনা (৩০) ও সুমি (২৫), এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাগাড়িয়া গ্রামের মজিবর আলীর ছেলে শাহেব আলী (৩২)। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত যাত্রী শাহেব আলী জানান, তিনি বাসের চালকের পেছনের আসনে বসেছিলেন। বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

ট্রাকচালক মো. আহাদ আলী দাবি করেন, দুর্ঘটনায় তার কোনো দোষ নেই। বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাকে ধাক্কা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ মোড় এলাকায় একটি মাহেন্দ্র যাত্রী ওঠানামা করাচ্ছিল। ওই মাহেন্দ্রের যাত্রীদের বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এছাড়া সড়কের পাশে একটি টিউবওয়েলের পানি জমে থাকায় ছোট যানবাহনগুলো রাস্তার একপাশ ব্যবহার করতে পারে না। ফলে মাঝখান দিয়ে চলাচল করতে গিয়ে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩

প্রকাশের সময় : ০৭:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬