Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হলেন ডা: নুরুল ইসলাম ফিফা ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও-সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল এসএসসি’র ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত ৪৯তম বিশেষ বিসিএসে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী ঔষধ কারচুপির প্রতিবাদে জাবি চিকিৎসাকেন্দ্রে মানববন্ধন

নওগাঁর পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 23

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাটিন্দর ইউনিয়নের শশাইল বাজারে একটি মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. শাহিন আলম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দক্ষিণ কাজীপাড়া (মাটিন্দর) গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. আবুল খালেক।

পুলিশের দাবি, আটক ব্যক্তির হেফাজত থেকে ৬৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬