Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মধুখালীতে স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময়

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 69

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা কর্তৃক প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা আধুনিক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা সভাপতি রওশনা জাহান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল আকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা সহসভাপতি আঞ্জুমানারা বিথি, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন শেখ, চরবামুন্দী ইয়াসিন দাখিল মাদরাসার সুপার মাওলানা আলীমুজ্জামান, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান মামুন, জেলা কাব লিডার শেখর বাইন এবং গাজনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও স্কাউট লিডার উৎপল ভৌমিক।

মতবিনিময় সভায় স্কাউট কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টারজান মিয়া। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬