Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে গেস্ট হাউজে অভিযান, ৫ নারীসহ আটক ১১

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 71

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি আবাসিক গেস্ট হাউজ থেকে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে গেস্ট হাউজটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজে’ এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেস্ট হাউজটিতে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি গেস্ট হাউজটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও জানান, এর আগে গত বছরের নভেম্বর মাসেও একই গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে গেস্ট হাউজে অভিযান, ৫ নারীসহ আটক ১১

প্রকাশের সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬