Dhaka ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 15

রাজবাড়ীর পাংশা উপজেলায় জুলাই ২০২৬ মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ। এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে গত এক মাসের উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পাংশার গুল ফ্যাক্টরি-সংক্রান্ত বিষয়, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সড়ক দ্রুত নষ্ট হওয়ার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া উপজেলার দক্ষিণাঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও মো. রিফাতুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬