Dhaka ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি, মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বর্ষণ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির সিদ্ধান্ত পরে ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ শিশুকে শ্লীলতাহানি, অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিল জনতা বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান

নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, মাদক আইনে মামলা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 19

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ শতাধিক লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ ও ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মান্দা থানার গণেশপুর ইউনিয়নের সুতিহাট এলাকার ঋষিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল, এসআই মো. আব্দুর রহমান, এসআই মো. মোকারম হোসেন, এএসআই মো. তারিকুল ইসলাম, এএসআই ওবায়দুলসহ পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে মাদক কারবারি গৌড়ের বসতবাড়ির পূর্ব ভিটায় নির্মাণাধীন একটি ঘরের মেঝের বালুর নিচে লুকিয়ে রাখা ছয়টি ড্রাম ও দুটি বড় হাঁড়িতে সংরক্ষিত প্রায় ৫ শতাধিক লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। জব্দ তালিকা অনুযায়ী নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ ঘটনায় পলাতক গৌড়ী (৩৪), স্বামী গৌড় এবং গৌড়াঙ্গ (২২), পিতা গৌড়, উভয়ই গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা—তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মান্দার সুতিহাট এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, মাদক আইনে মামলা

প্রকাশের সময় : ১১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬