Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

নওগাঁর নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ আটক ৩

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 89

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন— তল্লা সর্বজান গ্রামের রিপন পারভেজ (২৫), মৃত আব্দুল হামিদের ছেলে; একই গ্রামের সেলিম রেজা (২৫), সোহরাব প্রামানিকের ছেলে এবং সাতঘরা গ্রামের সুতেষ (৬০), মৃত শিবার ছেলে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ আটক ৩

প্রকাশের সময় : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬