Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি, মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বর্ষণ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির সিদ্ধান্ত পরে ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ শিশুকে শ্লীলতাহানি, অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিল জনতা বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান

হাইকোর্টের আদেশে কালিকাপুর ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন আব্দুর রাজ্জাক

ইমরান খান
  • প্রকাশের সময় : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 33

হাইকোর্টের আদেশের পর রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছেন আব্দুর রাজ্জাক।

সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা শাজাহান আলী মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্নু সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাবাব দায়িত্বে অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।

পরবর্তীতে একটি মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেলহাজতে যান। এ কারণে প্যানেল চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি হলে ইউনিয়ন পরিষদে সাময়িকভাবে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

পরে জামিনে মুক্তি পেয়ে প্যানেল চেয়ারম্যানের পদ পুনর্বহালের দাবিতে আব্দুর রাজ্জাক হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে আদালতের আদেশে তিনি পুনরায় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পান। আদালতের নির্দেশনা অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১৯ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাইকোর্টের আদেশে কালিকাপুর ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন আব্দুর রাজ্জাক

প্রকাশের সময় : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬