Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 84

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে গত ২০ জুন এমদাদুল ইসলামকে আহ্বায়ক এবং আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে ওই কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মো. আবু তালিব।

শপথ গ্রহণ শেষে আহ্বায়ক এমদাদুল ইসলাম ও সদস্য সচিব আব্দুল আলিমসহ কমিটির নেতারা জানান, তারা অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।

এ সময় নবগঠিত কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা কালীগঞ্জ পৌর এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬