Dhaka ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

যশোরের শার্শায় জুয়ার আসর থেকে দুই জুয়াড়ি গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 82

যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকালে ৪ সমায় টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়িতে এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) ও ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি তাসের সেট, নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরের শার্শায় জুয়ার আসর থেকে দুই জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬