Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বেনাপোলে পারিবারিক বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 76

যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেনকে (৫০) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে। আহত ফিরোজ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ হোসেন ওই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

আহত ফিরোজ হোসেন জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুপুরে ছোট ভাই মনির হোসেন তার বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোলে পারিবারিক বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের সময় : ১২:৪৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬