Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল

কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 113

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা উলুধ্বনি, শঙ্খধ্বনি ও কাঁসরের বাদ্য বাজিয়ে ধর্মীয় উৎসবে অংশ নেন।

কোটালীপাড়া ইসকন মন্দিরের উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে পাড়কোনা গণেশ পাগল মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

রথযাত্রার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

রথযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুরাগী অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল

প্রকাশের সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬