Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

রানীনগর থানার অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 46

নওগাঁর রানীনগর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের ধাওয়া, জলাশয়ে লুকিয়ে থাকার চেষ্টা এবং দীর্ঘ অভিযানের পর দুই ডাকাতকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। অভিযানে তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। সাম্প্রতিক সময়ে রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি আন্তজেলা ডাকাত চক্রকে শনাক্ত করা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে নাটোরের নলডাঙ্গা থানা এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় চক্রের সদস্য আসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের অবস্থান ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রানীনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সিংড়া থানা পুলিশের সমন্বয়ে নাটোরের সিংড়া উপজেলার বড় চৌগ্রাম বাজার এলাকায় অভিযান চালানো হয়। বুধবার (১৫ জুলাই) ভোরে একটি পিকআপে করে ডাকাত দলের সদস্যরা সেখানে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে।

পুলিশ জানায়, পালানোর সময় পিকআপটি বেপরোয়া গতিতে চালিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে ছোট চৌগ্রাম এলাকায় পৌঁছে দুই ডাকাত পিকআপ থেকে নেমে কচুরিপানায় ভর্তি একটি জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করে। অপর দুইজন পিকআপ নিয়ে পালিয়ে যায়।

এরপর রানীনগর থানা পুলিশ, সিংড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে জলাশয় ঘিরে উদ্ধার অভিযান চালান। প্রায় সাত ঘণ্টার অভিযানের পর বুধবার দুপুরে জলাশয় থেকে জীবিত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। তারা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর গ্রামের মোস্তাকের ছেলে ফেরদৌস (২৬)।

অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া দুইজনকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় রানীনগর থানার তিন পুলিশ সদস্য আহত হন। তারা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রানীনগর থানায়ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রানীনগর থানার অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬