Dhaka ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

পত্নীতলায় হানিট্র্যাপে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ২ তরুণীসহ গ্রেফতার ৪

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 119

​

ফেসবুক ও ইমো অ্যাপে ফাঁদ পেতে এবং বিশেষ কায়দায় ভিকটিমকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী এক চক্রের মূল হোতা ও দুই তরুণীসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁর পত্নীতলা থানা পুলিশ।

​মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমো অ্যাপ ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সাথে সখ্য গড়ে তুলত। পরবর্তীতে সুকৌশলে তাঁদের নিজেদের ডেরায় ডেকে নিয়ে মারধর করত এবং জোরপূর্বক নগ্ন ছবি ও ভিডিও ধারণ করত। এরপর এসব আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করত।

​এ সংক্রান্ত গোপন তথ্য পেয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) এবং অফিসার ইনচার্জের (ওসি, পত্নীতলা থানা) যৌথ নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ওই ভাড়া বাসায় হানা দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।

​​গ্রেফতারকৃতরা হলেন: ১. মাহফুজুর রহমান বাঁধন (২৬), পিতা- মৃত আল হেলাল, সাং- পুইয়া, পত্নীতলা, নওগাঁ।
২. মো. মমিনুর ইসলাম (২২), পিতা- মৃত কামরুজ্জামান, সাং- শিবপুর সরদার পাড়া, পত্নীতলা, নওগাঁ।
৩. মোছা. রুমা খাতুন (২০), স্বামী- মো. শান্ত, সাং- হালাট্টী, জয়পুরহাট সদর, জয়পুরহাট।
৪. মোছা. সাদিয়া আক্তার মায়া (১৯), স্বামী- মারুফ হাসান মুন্না, সাং- সুতরইল, পোরশা, নওগাঁ।

​​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। তারা জানান, নওগাঁর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তারা এই কার্যক্রম চালাচ্ছিলেন।

​নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​”এই চক্রের সাথে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। চক্রের অন্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

​এর পাশাপাশি অনলাইন যোগাযোগে যুবসমাজ ও তরুণদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় হানিট্র্যাপে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ২ তরুণীসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬