Dhaka ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কালুখালীর সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৭:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 151

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এই সবুজ উৎসবের সূচনা হয়।

সকাল থেকেই উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় অভিভাবকবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের নিজ হাতে লাগানো গাছের নিয়মিত যত্ন ও পরিচর্যা করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ‘সবুজ বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং পরিবেশ দূষণ রোধে এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এখন থেকেই বৃক্ষরোপণ ও প্রকৃতি প্রেমের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ পাবো।’’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব মানসিকতা নিয়ে গড়ে তোলা, যাতে তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন নাগরিক হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কালুখালীর সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

প্রকাশের সময় : ০৭:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬