Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

কালীগঞ্জে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের ৩৫ হাজার টাকা জরিমানা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 73

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মর্ডান সার্জিক্যাল ক্লিনিককে ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য উৎপাদন ও তা যথাযথভাবে ব্যবস্থাপনা না করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান চলাকালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান প্রসিকিউশন দাখিল করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধ, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১১:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬