Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 66

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের পশ্চিম বালিয়াকান্দি সাধুর মোড় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ জাল সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর পরিচালিত অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার মৃত ওহাব শেখের ছেলে সুজন শেখ (৩৩)কে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। অবৈধ কারেন্ট জাল সংরক্ষণের অপরাধে সুজন শেখকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান শেষে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-১০, ফরিদপুরের একটি দল। মামলায় প্রসিকিউশন দায়ের করেন বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বংশবিস্তার নিশ্চিত করা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

প্রকাশের সময় : ১০:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬