Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

রাজবাড়ীতে জমি বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 69

রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. রাকিবুল হাসান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাকিবুল হাসান অভিযোগ করেন, বৈধভাবে জমি ক্রয় এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, পলাশ পাম্পের মালিক আক্তারুজ্জামান খানের মদদে ফিরোজ আহম্মেদ ও তার সহযোগীরা সিসিটিভি ক্যামেরার সামনেই তাদের বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি গভীর রাতে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা, বিশেষ করে তিনটি ছোট শিশুসহ সবাই চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন রাকিবুল হাসান।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জমি বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবি

প্রকাশের সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬