Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 89

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ড্রেন নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভার ড্রেন নির্মাণকাজে শ্রী রামসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পাশের একটি বাড়ি থেকে একটি ফার্নিচারের দোকানে নেওয়া বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়। এতে দোকানটির টিনের কাঠামো বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে শ্রী রাম ওই টিনে হাত দিলে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবিআরসি (RABRC) প্রাইভেট লিমিটেড’-এর প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, পাশের বাড়ির বৈদ্যুতিক তার থেকে দোকানের টিনে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। অসাবধানতাবশত টিনে হাত দেওয়ায় শ্রমিকটি বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬