Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ হাজার টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 97

নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহার করায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশের একটি দল অংশ নেয়।

জানা যায়, নিষিদ্ধ রিং জাল ব্যবহার করে মাছ ধরার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে রিং জাল ব্যবহারকারীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ রিং জাল ব্যবহারের কারণে ছোট-বড় সব ধরনের মাছ ও মাছের পোনা ধ্বংস হয়ে যায়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ জালের ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ হাজার টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

প্রকাশের সময় : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬