Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিবন্ধন ছাড়াই চলছে ১৯৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই! ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি

ভারতে ফের করোনা সংক্রমণ, দুইজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 26

ভারতের অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলায় আবারও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। নতুন করে আটজনের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি গত কয়েক সপ্তাহে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এর পরিপ্রেক্ষিতে জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃতদের একজন ৫২ বছর বয়সী ব্যক্তি। জ্বর ও কাশির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার মৃত্যু হয়। অপরজন ৪৩ বছর বয়সী, যিনি সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নতুন সংক্রমণের পর স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকায় বিশেষ টিম মোতায়েন করেছে এবং নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার, জনসমাগমে মাস্ক ব্যবহারের এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে ফের করোনা সংক্রমণ, দুইজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬