Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিবন্ধন ছাড়াই চলছে ১৯৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই! ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি

বদলগাছীর আলোচিত তহমিনা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 72

নওগাঁর বদলগাছীতে আলোচিত তহমিনা ওরফে রেবা হত্যা মামলার প্রধান আসামি সৌখিনকে (২৫) ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাতে বদলগাছী উপজেলার পার আধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা অবস্থায় তহমিনা ওরফে রেবাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় বদলগাছী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য বদলগাছী থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন। এরপর ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে আসামিকে শনাক্ত করে।

পরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে ১১ জুলাই বিকেলে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকা থেকে সৌখিনকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সৌখিন তহমিনাকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীর আলোচিত তহমিনা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬