Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিবন্ধন ছাড়াই চলছে ১৯৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই! ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 25

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি টহল দল জানতে পারে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি চালান অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।

অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়েরপূর্বক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

প্রকাশের সময় : ০২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬