Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিবন্ধন ছাড়াই চলছে ১৯৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই! ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 24

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। রবিবার এ ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয়।

আইআরজিসি আরও জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

পাশাপাশি নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

প্রকাশের সময় : ১১:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬