Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 34

এবারের বিশ্বকাপে মাঠে নেমেই সর্বোচ্চ গোলদাতা শুরু করে একাধিক রেকর্ডের মাইলফলব স্পর্শ করেছেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বিশ্বকাপে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড করেছেন। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপ মৌসুমে দুইবার পেনাল্টি মিস করার লজ্জার রেকর্ড গড়লেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের মিসরের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির বাঁ পায়ের শটটি গোলরক্ষকের বাম দিকে পাঠাতে চাইলেও যথেষ্ট কোণায় রাখতে পারেননি তিনি। দারুণ দক্ষতায় ঝাঁপ দিয়ে বলটি ফিরিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবার ২০২৬ আসরেও দুটি স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করেন নেন আর্জেন্টাইন মহাতারকা। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন এই আর্জেন্টাইন।

আইটিভি-র ধারাভাষ্যকার অ্যালি ম্যাককয়িস্ট বলেন, বিষয়টি অবিশ্বাস্য। তাকে আসলে খুব একটা আত্মবিশ্বাসী মনে হয়নি। পৃথিবীর অন্যতম সেরা একজন খেলোয়াড় সম্পর্কে এমন কথা বলছি, তা বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হয় না তিনি নিজেও গোল করার ব্যাপারে নিশ্চিত ছিলেন। গোলরক্ষক ভালো সেভ করেছেন ঠিকই, তবে এটি ছিল বেশ সহজ একটি সেভ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির

প্রকাশের সময় : ১১:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬