Dhaka ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে পাটের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে ‘সোনালি স্বপ্ন’ অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক ভেস্তে গেল ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? আর্জেন্টিনার ঘাম ঝরিয়ে হারল কেপ ভার্দে জাবিতে ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতার বিরুদ্ধে শিশুধর্ষণসহ তিন ফৌজদারি মামলার তথ্য নিয়ামতপুরে ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

আর্জেন্টিনার ঘাম ঝরিয়ে হারল কেপ ভার্দে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 13

শেষ বত্রিশের ম্যাচে অবিশ্বাস্য ও রোমাঞ্চকর এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। হাড় হিম করা ম্যাচের পরতে পরতে ছিল টান টান উত্তেজনা। পুঁচকে কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষা দিলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হারলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বীরের মতো লড়াই করেই হেরেছে নবাগত দল কেপ ভার্দে। এই ম্যাচ গত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার শ্বাসরুদ্ধকর লড়াইয়ের কথা আবারও মনে করিয়ে দিলো।

নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুইবার পিছিয়ে পড়ার পরেও দুইবারই সমতায় ফিরেছে কেপ ভার্দে। অবিশ্বাস্য পারফরম্যান্সে রীতিমতো বিশ্বচ্যাম্পিয়নদের মনে বারবার বিদায়ের ভয় ঢুকিয়েছে প্রথমবার বিশ্বকাপে আসা দলটি। তবে শেষ রক্ষা হয়নি। ১১১ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে কেপ ভার্দে রূপকথার ইতি ঘটে।

শেষ পর্যন্ত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের ২৯তম মিনিটে কেপ ভার্দের দেয়াল ভাঙেন মেসি। মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্টিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়ান। এটি বিশ্বকাপে সব মিলিয়ে তার ২০তম গোল। এই বিশ্বকাপে সব মিলিয়ে সপ্তম এবং সর্বোচ্চ। ৬ গোল নিয়ে তার পেছনে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে সমতা ফেরায় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের ডান দিক থেকে বল বাড়ানো বল যায় ডেরয় দুয়ার্তের কাছে। আর্জেন্টিনার রক্ষণভাগের নজর এড়িয়ে ফাঁকা জায়গায় বল পান। তাকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্দ্রো মার্টিনেজ। কিন্তু দুয়ার্তে দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন মার্টিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে।

৬৩ মিনিটে লিওনেল মেসির দারুণ শট ফিরিয়ে দেন ভোজিনহা। ৭৩ মিনিটে আবারও মেসির গোলমুখ থেকে নেয়া ফ্রি কিকও ফিরিয়ে দেন। ম্যাচের বাকিটা আর্জেন্টিনা একাধিকবার চেষ্টা করলেও কেপ ভার্দের দেয়াল ভাঙতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই আবার লিড নেয় আর্জেন্টিনা। কর্ণার থেকে পাওয়া বল জোরালো বাঁকানো শটে বল জালে জড়ান লিসান্দ্রো মার্তিনেজ।

এই গোলকেই যখন ম্যাচ নির্ধারণী গোল ভাবা হচ্ছিল। তখনই আবার চমক নিয়ে আসে কেপ ভার্দের সিডনি কাবরাল। বাঁ প্রান্তে বল পেয়ে সিডনি কাবরাল ভেতরের দিকে কাট করেন। এরপর ডান পায়ে দুর্দান্ত এক বাঁকানো শট নেন, আর বল গিয়ে জড়ায় দূরের ওপরের পোস্টে।

নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষ পেরেকটা ঠুকেন ক্রিশ্চিয়ান রোমেরো। ১১১ মিনিটে কর্ণার থেকে মেসির পাঠানো বল সবার ওপরে উঠে শক্তিশালী হেড করেন রোমেরো, বল জড়িয়ে যায় জালে। কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আর্জেন্টিনার ঘাম ঝরিয়ে হারল কেপ ভার্দে

প্রকাশের সময় : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬