জুলাই নিয়ে মন্তব্য: অভিনেত্রী শাওনকে কড়া সমালোচনা রাশেদ খাঁনের
- প্রকাশের সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 8
জুলাইকে নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রাশেদ খাঁন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শাওনের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জুলাই নিয়ে শাওনের মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধেরই শামিল। তিনি লেখেন, “এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছেই চলে যাওয়া উচিত।”
রাশেদ খাঁন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা যেতে পারে, তবে সেই সমালোচনার আড়ালে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। তার ভাষায়, “জুলাই কোনো ব্যক্তি বা সরকারের সম্পত্তি নয়; এটি লাখো মানুষের আত্মত্যাগে অর্জিত জাতির গৌরব। এই অর্জনকে খাটো করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও মন্তব্য করেন, “বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই।”
এদিকে, শাওনের মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।






















