Dhaka ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 56

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বাসটি বেলুচিস্তান প্রদেশের শেরানি জেলার দানা সার এলাকা থেকে যাত্রা শুরু করে। খাইবার পাখতুনখোয়ায় প্রবেশের কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান চালায়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

প্রকাশের সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬