Dhaka ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

কোটালীপাড়ায় মাদকসেবীর ১ বছর কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 207

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে হাসিব মৃধা (২২) নামে এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) বিকেলে কোটালীপাড়া পৌরসভার ফেরধরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হাসিব মৃধা কোটালীপাড়া পৌরসভার ফেরধরা গ্রামের কবির মৃধার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সেবনরত অবস্থায় হাসিব মৃধাকে আটক করেন কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মাদকসেবীর ১ বছর কারাদণ্ড

প্রকাশের সময় : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬