Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ কিশোরীকে ধর্ষণের শাস্তি ৭ বার কান ধরে ওঠবস প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে সময়সীমা বাড়াল সৌদি আরব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 92

প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। যেসব কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজের অনুমতিপত্র ইস্যু হয়নি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় পাবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র-সংক্রান্ত অবস্থা সংশোধনের জন্য এ সময়সীমা বৃদ্ধি করেছে সৌদি সরকার। এর মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ আরও বাড়ল।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে এবং যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাস অতিক্রম করলেও এখনো কাজের অনুমতিপত্র পাননি, তাদের ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে।

মন্ত্রণালয়ের ভাষ্য, শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা, চাকরির চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার সুরক্ষা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের কাগজপত্র নিয়মিত করার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কাজের অনুমতিপত্র নবায়ন অথবা নতুন করে সংগ্রহের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই বিশেষ সুযোগের সময়ের মধ্যে নিয়মবহির্ভূত বিষয়গুলো সংশোধন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে সময়সীমা বাড়াল সৌদি আরব

প্রকাশের সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬