Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 9

কিলিয়ান এমবাপের জোড়া গোল ও ব্র্যাডলি বারকোলার এক গোলে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। রাউন্ড অব ৩২ এর ম্যাচে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফ্রান্স জায়গা করে নিয়েছে পরের পর্বে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে গোলের দেখা পেতে কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। ২০তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন এমবাপে। কিন্তু ভিএআরের সিদ্ধান্তে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত প্রথমার্ধের ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ফ্রান্স। উসমান দেম্বেলের পাস থেকে বক্সের ভেতরে জোরালো শটে সুইডেনের জালে বল পাঠান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি ছিল তার পঞ্চম গোল।

বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল ওলিসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি উইঙ্গার।

এরপর ৬৩তম মিনিটে আবারও জ্বলে ওঠেন এমবাপে। ওলিসের রক্ষণচেরা পাসে নিখুঁত সময়ে দৌড়ে গিয়ে সুইডেনের গোলরক্ষক জ্যাকব ভিদেল জেটারস্ট্রমকে পরাস্ত করে দারুণ বাঁকানো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি।

এই জয়ের মাধ্যমে ৩-০ ব্যবধানে সুইডেনকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল ফ্রান্স। পুরো ম্যাচেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রেখে সুইডিশদের তেমন কোনো সুযোগই তৈরি করতে দেয়নি ফ্রান্স। জোড়া গোল করে ম্যাচসেরার পারফরম্যান্স উপহার দেন এমবাপ্পে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশের সময় : ০৮:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬