Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী নওগাঁ ডিবির অভিযানে ১৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ কর্মদক্ষতায় সংসারের হাল ধরতে চায় প্রতিবন্ধী জয় হালদার বিয়ে-জন্মদিনে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ২৫ টাকা ফি! ১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮

১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 19

ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার দ্বারপ্রান্তে। শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে তিনটি গ্রুপের শেষ ছয়টি ম্যাচ। এরপরই ৪৮ দলের বিশ্বকাপ প্রবেশ করবে ৩২ দলের নকআউট পর্বে।

এখন পর্যন্ত ২৮টি দল শেষ ৩২-এ খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে ১২টি দেশের বিদায় নিশ্চিত হয়েছে। বাকি চারটি জায়গার জন্য এখনও লড়াইয়ে আছে আটটি দল।

বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে ওঠে। পাশাপাশি তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দলও শেষ ৩২-এ জায়গা পায়। সেই হিসাবেই ইতোমধ্যে নকআউট পর্বের অধিকাংশ দল চূড়ান্ত হয়ে গেছে।

এ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরি কোস্ট, নেদারল্যান্ডস, জাপান, বেলজিয়াম, মিসর, স্পেন, কেপ ভার্দে, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া, পর্তুগাল, ইংল্যান্ড ও ঘানা।

এ ছাড়া তৃতীয় স্থান থেকে সেরা দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, ইকুয়েডর, সুইডেন এবং সেনেগাল।

অন্যদিকে ইরান, ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড, ডিআর কঙ্গো, অস্ট্রিয়া ও উজবেকিস্তান এখনও শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। এই আট দলের মধ্য থেকে চারটি দল নকআউট পর্বে জায়গা করে নেবে।

এদিকে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান ও পানামার।

গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচগুলো শেষ হলেই পূর্ণ হবে নকআউট পর্বের ৩২ দলের তালিকা। এরপর শুরু হবে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্ব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮

প্রকাশের সময় : ০৬:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬