ভুয়া ভিসা ও জব অফার রুখতে চালু হলো ভিসা ভেরিফিকেশন সেন্টার
- প্রকাশের সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 10
বিদেশে চাকরি বা ভ্রমণের স্বপ্ন দেখিয়ে ভুয়া ভিসা ও জব অফার লেটারের মাধ্যমে প্রতারণার ঘটনা বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে। কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার পাশাপাশি পড়তে হচ্ছে জটিল আইনি সংকটে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ভিসা ভেরিফিকেশন সেন্টার (Visa Verification Center) একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডকুমেন্ট যাচাই সেবা।
এই সেন্টারের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের ভিসা, Invitation Letter, Job Offer Letter-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিবাসন-সংক্রান্ত নথির সত্যতা যাচাই করা যাবে। অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ দলের মাধ্যমে প্রতিটি ডকুমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে নিশ্চিত করা হবে সেটি আসল না নকল।
সংশ্লিষ্টরা জানান, দেশে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার স্বপ্নে বিভোর মানুষদের লক্ষ্য বানিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
ভিসা ভেরিফিকেশন সেন্টারের উদ্যোক্তারা জানান, এই সেবার মাধ্যমে বিদেশগামী যেকোনো ব্যক্তি যাত্রার আগেই সহজে, দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে তাঁর ভিসা ও চাকরির প্রস্তাবের সত্যতা পরীক্ষা করাতে পারবেন। তাঁরা আশা করছেন, এই উদ্যোগ ভুয়া ডকুমেন্টের মাধ্যমে সংঘটিত প্রতারণার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং বাংলাদেশের লাখো প্রবাসীপ্রত্যাশী মানুষ নিরাপদ ও সুরক্ষিত থাকবেন।
বিস্তারিত জানতে ও সেবা নিতে যোগাযোগ করুন :
WhatsApp: +৮৮০১৯৪৩১৬০১২২
www.visaverificationcenter.com


























