Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ’ লিখে জুমার পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 168

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা। তিনি জাবেরকে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫১ মিনিটে নিজের প্রোফাইলে তিনি লেখেন, ‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।’ মুহূর্তেই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন লেখা পর্যন্ত তার পোস্টে ৪২ হাজার রিঅ্যাক্ট, ৩৬৪টি মন্তব্য এবং ৮৮৩টি শেয়ার দেখা যায়। অনেকেই মন্তব্যে জাবেরকে শুভকামনা জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর থেকে সংগঠনের দায়িত্ব পালন করছেন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ফাতিমা তাসনিম জুমাও নিজেকে সংগঠনের কর্মী হিসেবে দাবি করেন এবং বিভিন্ন আন্দোলনে যুক্ত রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ’ লিখে জুমার পোস্ট, মুহূর্তেই ভাইরাল

প্রকাশের সময় : ০৭:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬