Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি ঝিনাইদহ জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা হবে : নবাগত পুলিশ সুপার ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু : পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেফতার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার? সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল

অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 56

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কর্মকর্তা জন টার্নাস, যিনি বর্তমানে হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবিসির বরাতে এ তথ্য জানা গেছে।

অ্যাপল জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে জন টার্নাস নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন। টিম কুক কোম্পানির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় সহায়তা করবেন।

২০১১ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস অসুস্থতার কারণে পদ ছাড়ার পর টিম কুক সিইও হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে অ্যাপল বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয় এবং ২০১৮ সালে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে, যা বর্তমানে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

নতুন সিইও জন টার্নাস গত ২৫ বছর ধরে অ্যাপলে কাজ করছেন। আইফোন, আইপ্যাড ও ম্যাকসহ অ্যাপলের গুরুত্বপূর্ণ পণ্যের উন্নয়নে তার ভূমিকা রয়েছে।

বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বে কোম্পানিটি ভবিষ্যতে উদ্ভাবন ও হার্ডওয়্যার উন্নয়নে আরও বেশি গুরুত্ব দিতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

প্রকাশের সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬