Dhaka ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 20

বেইজিংয়ে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ শিগগিরই চীনে তাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে যাচ্ছে। তিনি বলেন, এর ফলে চীনা বিনিয়োগকারীদের সহায়তার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকালে বেইজিংয়ে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের আরও কাছে থাকতে, নিয়মিত যোগাযোগ বজায় রাখতে এবং বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত করতে চায়। একই সঙ্গে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করার কাজও চলছে, যাতে বিনিয়োগকারীরা আরও বেশি আস্থা, সুরক্ষা ও আধুনিক কাঠামো পান।

প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য বিডায় একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক চালু করা হয়েছে। এছাড়া বিভিন্ন খাতের সুযোগ, প্রণোদনা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজে জানতে একটি বিশেষায়িত ওয়েবসাইটও চালু রয়েছে।

তিনি বলেন, সরকার নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে, যার ফলে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারবে। সাম্প্রতিক জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল অবকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্প খাতে বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সুবিধা ঘোষণা করা হয়েছে।

তারেক রহমান বলেন, সবকিছু নিখুঁত নয়, তবে সরকার বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সচেতন এবং সেগুলোর সমাধানে কাজ করছে। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন এবং সমতার ভিত্তিতে অংশীদারত্বের মাধ্যমে একসঙ্গে সমৃদ্ধি অর্জন করি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬