ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
- প্রকাশের সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 26
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। নিজেদের ইতিহাস এবং ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের জন্য কৃতজ্ঞতার বার্তা বহন করছে ইরানের সেই চিঠি।
মার্কিন কর্মকর্তাদের বেধে দেওয়া নিয়ম অনুসারে খেলার পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানি ফুটবল দলকে। এর আগে তারা সোফি স্টেডিয়ামের লকার রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায়। পরে সেই চিঠির একটি ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।
তারা লিখেছে, ‘হাজারও বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটুট রয়েছে।’
‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’ এ ছাড়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতার পাশাপাশি সকল দেশে শান্তি বজায় রাখার সূক্ষ্ম বার্তা রয়েছে ইরানের চিঠিতে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়-আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’
ওই চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ও উল্লেখ করে ইরান।





















