Dhaka ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার? সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এনসিপির এমপিদের ৬ জনই নানাভাবে শিবিরের সঙ্গে যুক্ত ছিল: আব্দুল্লাহ হিল বাকী তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির

গোলের লড়াইয়ে ব্রাজিল জার্মানির রেকর্ড, হিসাবেই নেই আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 18

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় এখন শীর্ষে দুই জায়ান্ট, ব্রাজিল, জার্মানি। রেকর্ড দখলের এই দৌড়ে একবার ব্রাজিল এগিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই সমতায় ফিরছে জার্মানি।

কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল করে প্রথমে ব্রাজিলকে ছাড়িয়ে যায় জার্মানি। ২৩৮ গোল পেরিয়ে তারা পৌঁছে যায় ২৩৯ এ।

এরপর হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল আবার রেকর্ড দখলে নেয়। প্রথমার্ধেই তিন গোল করে তাদের মোট গোল দাঁড়ায় ২৪১।

তবে সেই লিডও টিকিয়ে রাখতে পারেনি সেলেসাওরা। আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির ২-১ জয়ের পর আবারও সমতায় ফিরে আসে দুই দল। এখন বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানি দুই দলের গোলই ২৪১।

এই জায়গাতেই তৈরি হয়েছে বড় পার্থক্য। যেখানে দুই দল রেকর্ড দখলের লড়াইয়ে ব্যস্ত, সেখানে আর্জেন্টিনা রয়েছে অনেক দূরে। তাদের মোট গোল ১৫৫, যা শীর্ষ দুই দলের তুলনায় অনেকটাই পিছিয়ে।

শুধু আর্জেন্টিনা নয়, অন্য দলগুলোর অবস্থানও একইরকম। ফ্রান্সের ১৩৯, ইতালির ১২৮, স্পেন ও ইংল্যান্ডের ১০৮ গোল। অর্থাৎ শীর্ষ লড়াই এখন কার্যত দুই দলের মধ্যেই সীমাবদ্ধ।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের ইতিহাসে গোলের দৌড়ে ব্রাজিল ও জার্মানি এক ধরনের আলাদা স্তরে অবস্থান করছে। তাদের সঙ্গে অন্য কোনো দলের ব্যবধান এতটাই বেশি যে, এই লড়াইয়ে তৃতীয় কোনো প্রতিদ্বন্দ্বী আপাতত নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোলের লড়াইয়ে ব্রাজিল জার্মানির রেকর্ড, হিসাবেই নেই আর্জেন্টিনা

প্রকাশের সময় : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬