Dhaka ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

গাইবান্ধার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 86

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙচুরের হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।

শনিবার (২০ জুন) ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এবং কালীগঞ্জ উপজেলা শহরে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কানন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ ঘোষ শিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার বিশ্বাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে একই দাবিতে কালীগঞ্জ উপজেলা শহরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ দত্ত। কর্মসূচিতে বক্তব্য দেন প্রশান্ত কুমার খাঁ, বিল্লব বিঞ্চু, সুরজিৎ কুমার মণ্ডল, শিবুপদ বিশ্বাস, পঙ্কজ সাহা, অমিত শিকদার, বলরাম দাস, মিঠুন পাল, প্রান্ত বিশ্বাস ও দিবস কুমার পাল।

বক্তারা গাইবান্ধার পলাশবাড়ীতে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনালয়কে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাইবান্ধার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬