Dhaka ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

পত্নীতলায় পুলিশের অভিযানে ১১ মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে সাজা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 113

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের দুই দিনব্যাপী বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মাদক, জুয়া, সন্ত্রাস ও চুরি-ডাকাতির বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েতুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ১৯ ও ২০ জুন ২০২৬ (শুক্রবার ও শনিবার) রাতে পত্নীতলা থানার বিভিন্ন মাদক সেবনের আস্তানায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ওই ১১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েতুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার কোনো এলাকাতেই মাদকের আস্তানা বা মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। অপরাধ দমনে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় পুলিশের অভিযানে ১১ মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে সাজা

প্রকাশের সময় : ০৩:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬