Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 15

বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। তবে এবারের আসরে মরক্কোর বিপক্ষে ড্র করে মিশন শুরু করেছিল সেলেসাওরা। সেই ধাক্কা কাটিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা। অবশেষে ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বলে আলতো শটে জাল খুঁজে নেন ম্যাথিউস কুনহা। এটি ছিল বিশ্বকাপে তার প্রথম গোল।

৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। মাঝমাঠ থেকে আক্রমণ শুরু করে ভিনিসিয়ুস জুনিয়র ডিফেন্স চেরা পাস বাড়িয়ে দেন কুনহার উদ্দেশে। সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষককে একা পেয়ে দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান তারকা।

প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্নছাড়া ছিল ব্রাজিল। অন্যদিকে হাইতি নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকটি আক্রমণ চালায়। তবে কোনো সুযোগই তারা গোলে পরিণত করতে পারেনি। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় এনদ্রিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

প্রকাশের সময় : ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬