Dhaka ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রবাসীর স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে উধাও ‘জিনের বাদশা’! জামায়াত এমপিকে পর্দা ও মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ ‘তোমাকে আদর করে মারতে চাই’, ছাত্রীকে খুবি শিক্ষক ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে সাব-এজেন্ট শাখা বন্ধের অভিযোগ ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করা জামায়াত এমপির দুঃখ প্রকাশ সাপাহারে আম বেচাকেনায় ওজন নিয়ে বিতর্ক, চাষি-ব্যবসায়ীদের ক্ষোভ নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান নওগাঁয় ২ কেজি গাঁজাসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ, কী আছে চুক্তিতে

জয় দিয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 18

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া। রীতিমতো উড়িয়ে দিয়েছে নবাগত উজবেকিস্তানকে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটাকে হারিয়েছে ৩-১ গোলে।

মেক্সিকো সিটি স্টেডিয়ামের ম্যাচটিতে অবশ্য শুরুটা ছিল উপভোগ্য। প্রথমার্ধজুড়ে দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে সময়ের সাথে সাথে আধিপত্য বাড়তে থাকে কলম্বিয়ার।

কলম্বিয়ার আক্রমণভাগে লুইস দিয়াজ ও অধিনায়ক হামেস রদ্রিগেজ বারবার উজবেক রক্ষণে চাপ সৃষ্টি করেন। দলটার ধারাবাহিক আক্রমণের ফল আসে প্রথমার্ধের শেষ দিকে।

ম্যাচের ৪০তম মিনিটে লুইস দিয়াজের নিখুঁত ক্রস থেকে ডানিয়েল মুনোজের দারুণ ফিনিশিংয়ে গোল পায় দলটি। যা বিরতির আগ পর্যন্ত কলম্বিয়াকে এগিয়ে রাখে।

বিশ্বকাপের অভিষেক ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই সতর্ক কৌশল নিয়ে মাঠে নামে উজবেকিস্তান। কিছু সুযোগ তৈরি করলেও অভিজ্ঞতার ঘাটতি ও ফিনিশিংয়ের দুর্বলতায় পিছিয়ে পড়ে তারা।

তবে বিরতির পর দারুণভাবে ম্যাচে প্রত্যাবর্তন করে উজবেকিস্তান। ৬০তম মিনিটে আব্বোসবেগ ফাইজুল্লায়েভের গোলের মাধ্যমে সমতায় ফেরে বিশ্বকাপের নবাগত দলটি। স্কোর হয় ১-১।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র পাঁচ মিনিট পরেই আবারো লিড নেয় কলম্বিয়া, ম্যাচে চাপ তৈরি করে ফের এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। গোল করেন লুইস দিয়াজ।

আর শেষ দিকে যোগ করা সময়ের নবম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন হামিন্তন কাম্পাজ। হার্নান্দেজের দারুণ ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন তিনি।

উল্লেখ্য, ৩-১ গোলের জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠেছে কলম্বিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল-ডিআর কঙ্গো ১-১ ড্র করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জয় দিয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার

প্রকাশের সময় : ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬