বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

হ্যাট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 138

আলজেরিয়ার বিপক্ষে ৭৬তম মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করলেন মেসি। আর্জেন্টিনা এগিয়ে গেল ৩-০ গোলে। এর আগে ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

এটি বিশ্বকাপে মেসির ১৬তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসাকে।

এর আগে ১৭ মিনিটে গোল পান মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পরও কি হবে মেসি জাদু?

তবে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।

এই ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া।

তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম! এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হ্যাট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০৮:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬