Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 99

বিশ্বকাপের শুরুতেই দারুণ এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিল ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাইভোল্টেজ এই লড়াই শেষ পর্যন্ত ১ ১ গোলে ড্র হয়েছে। দুই দলই নিজেদের মিশন শুরু করেছে পয়েন্ট ভাগাভাগি দিয়ে।

ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল নেইমারহীন ব্রাজিল। বিপরীতে গোছানো ফুটবল খেলতে থাকা মরক্কো শুরুতেই চাপ তৈরি করে। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। বাম প্রান্ত থেকে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তুলে ব্রাজিলের ডি বক্সে বল পান বেনজামিন এল আইনুই। তবে শেষ মুহূর্তে তার শট ঠেকিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালহায়েস।

ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল। এক পর্যায়ে ইগর থিয়াগোর সামনে ভালো সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেননি তিনি। ঠিক তখনই ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে বল পেয়ে গোল করেন ইসমায়েল সাইবারি।

তবে পিছিয়ে পড়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ৩২তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। বাম দিক থেকে ড্রিবলিং করে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন তিনি। ইয়াসিন বুনো চেষ্টা করেও সেই বল ঠেকাতে পারেননি। ব্রাজিলের জার্সিতে এটি ভিনিসিয়ূসের ৫০তম আন্তর্জাতিক গোল।

প্রথমার্ধ ১ ১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলোত্তির ব্রাজিল ও মরক্কোকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর

প্রকাশের সময় : ০৮:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬