Dhaka ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

বিশ্বকাপ ২০২৬ : প্রযুক্তি ও উদ্ভাবনের এক মহামঞ্চ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 142

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসরের। বিশ্বকাপ মানেই যেখানে বিশেষ কিছু, সেখানে এবারের বিশ্বকাপ যেন হয়ে উঠেছে আরো তাৎপর্যপূর্ণ। যোগ হয়েছে নতুন মাত্রা।

২০২৬ ফিফা বিশ্বকাপ প্রমাণ করতে যাচ্ছে, ফুটবল শুধু একটি খেলা নয়। এটি এখন প্রযুক্তি, বিজ্ঞান, পরিবেশ সচেতনতা ও বৈশ্বিক উদ্ভাবনের এক অনন্য মেলবন্ধন। যেখানে মিশে থাকবে ‎গোলের উল্লাস, গ্যালারির গর্জন আর শিরোপা স্বপ্ন।

এবারের বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়—এ যেন ভবিষ্যতের ফুটবলের এক জীবন্ত পরীক্ষাগার। প্রতিটি ম্যাচ হয়ে উঠবে প্রযুক্তি ও উদ্ভাবনের এক মহামঞ্চ। বিশ্ব দেখবে ফুটবলের নয়া রূপ।

যার কিছু উদাহরণ নিচে দেয়া হলো–

ফুটবল যেন জীবন্ত :

কাতার বিশ্বকাপেই আমরা দেখেছিলাম ফুটবলকে চার্জ দিতে, তবে ২০২৬ বিশ্বকাপে এই প্রযুক্তি আরো এক ধাপ এগিয়ে গেছে। এবারের অফিশিয়াল ম্যাচ বলগুলোর ভেতরে থাকছে আল্ট্রা-ওয়াইডব্যান্ড সেন্সর ও কানেক্টেড বল টেকনোলজি।

ম্যাচের আগে রেফারিদের রুমে বিশেষ চার্জিং ডকের মাধ্যমে বলগুলো পুরোপুরি চার্জ করা হবে। এই চার্জড বলের ভেতরের সেন্সরটি প্রতি সেকেন্ডে ৫০০ বার ডেটা পাঠাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রুমে।

এর ফলে মিলিমিটারের সূক্ষ্মতায় অফসাইড নির্ধারণ ও বল গোললাইন পার হয়েছে কি না, তা মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হওয়া যাবে। অফসাইডের চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে এখন আর অনর্থক সময় নষ্ট হবে না।

সবচেয়ে পরিবেশবান্ধব বিশ্বকাপ :

‎বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে ফিফা। স্টেডিয়ামে কমানো হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল। খেলোয়াড়দের হাতে থাকবে পুনর্ব্যবহারযোগ্য ও বায়োডিগ্রেডেবল বোতল।

শুধু তাই নয়, দর্শকদের জন্যও থাকবে অত্যাধুনিক স্মার্ট ওয়াটার স্টেশন। ‎শুধু তাই নয়, ম্যাচ চলাকালে ব্যবহৃত পানির বোতল থেকে শুরু করে বিভিন্ন উপকরণের পুনর্ব্যবহার নিশ্চিত করতে থাকবে বিশেষ ট্র্যাকিং ব্যবস্থা। ফুটবলের উৎসব এবার পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেবে বিশ্বজুড়ে।

ফুটবলার যেন রক্তে-মাংসের রোবট :

‎কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে একবার ‎ভাবুন তো, ম্যাচের মাঝেই কোচের সামনে ভেসে উঠছে নিজেদের বা প্রতিপক্ষের কোন খেলোয়াড়ের শক্তি কমে আসছে, কার পাসিং সবচেয়ে নিখুঁত, প্রতিপক্ষের দুর্বল জায়গা কোথায়!

হ্যাঁ, এমনটাই হতে যাচ্ছে। ‎২০২৬ বিশ্বকাপে ডাগআউটে থাকা কোচদের জন্য থাকছে রিয়েল-টাইম এআই ডেটা অ্যানালিটিক্স। মুহূর্তের মধ্যে পাওয়া এসব তথ্য বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য।

‎দর্শকরা হয়ে উঠবেন ম্যাচ বিশ্লেষক :

‎দর্শকদের জন্য থাকছে এবার এক অবিশ্বাস্য চমক। অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির সাহায্যে স্মার্টফোন মাঠের দিকে তাক করলেই দেখা যাবে খেলোয়াড়দের লাইভ গতি, গোল পরিসংখ্যান, পাসিং রেকর্ডসহ নানা তথ্য।‎

অর্থাৎ গ্যালারিতে বসে থাকা দর্শকও যেন হয়ে উঠবেন ম্যাচ বিশ্লেষক!

‎সময় নষ্ট করলে আর রক্ষা নেই :

‎খেলার গতি ধরে রাখতে এবার আরো কঠোর হচ্ছে ফিফা। গোল উদযাপন, চোট বা অন্য কারণে নষ্ট হওয়া প্রতিটি সেকেন্ড এবার হিসাব করা হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। ফলে অযথা সময় নষ্ট করা যাবে না মোটেও।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপ ২০২৬ : প্রযুক্তি ও উদ্ভাবনের এক মহামঞ্চ

প্রকাশের সময় : ১১:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬